ইলিয়াস আলীর সন্ধান না মেলায় রোববার ও সোমবার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল
বেঁধে দেয়া সময়ের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে ফেরত না দেয়ায় আগামীকাল রোববার ও পরদিন সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।রোববার বিকেলে জোটের সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার দাবিতে টানা তিনদিন হরতাল শেষে মঙ্গলবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শনিবারের মধ্যে ফেরত না দিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।গত ১৭ এপ্রিল রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নিখোঁজ হন এম ইলিয়াস আলী। বিএনপি দাবি করছে, সরকারের গোয়েন্দা সংস্থা তাকে উঠিয়ে নিয়ে গেছে। ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য ইতিমধ্যে র্যাব দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও কোনো কূলকিনারা করতে পারেনি।
পুলিশী বেষ্টনীর মধ্যে নগরীর কোর্ট পয়েন্টে গায়েবানা জানাজা
সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে বিএনপির ডাকে হরতাল চলাকালে বিশ্বনাথ উপজেলা সদরে গুলিতে নিহত বিএনপি কর্মী জাকির হোসেনের গায়েবানা জানাজা এবং মনোয়ার হোসেন ও সেলিম আহমদের রুহের মাগফেরাত কামনায় বুধবার বাদ জোহর মহানগরীর কোর্ট পয়েন্টে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, ওলামা দল, শ্রমিকদল ও জাসাসের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান।
রক্তাক্ত বিশ্বনাথে পুলিশ উদ্ধার: সেই সাংবাদিকদের প্রতি প্রশাসনের কৃতজ্ঞতা জানানো উচিত
মুহাম্মদ রুহুল আমীন নগরী : আমাদের দেশে জনগনের অর্থেপালিত বেশ কিছু সংখ্যক পুলিশের অমানবিক ভুমিকা দেখে মনে হয় ওরা মানুষ নয় ওরা “পুলিশ”।ইদানিং জনগনের সাথে কিছু পুলিশের আচরণ গোটা পুলিশ প্রশাসনকেই কলংকিত করে ফেলেছে। র্সবশেষ একটি দৃষ্টান্ত হলো খুলনা বি এল বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্র কে ওসি কামরুজ্জামান থানায় ধরে এনে দুহাত বেধেঁ শূন্যে ঝুলিয়ে র্নিযাতন করা। ওসি যে অমানবিক র্ববরতা দেখিয়েছেন তা কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারেন না।
সাবেক এমপি ও বি এনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমকরার প্রতিবাদে দেশব্যাপী চলমান আন্দোলনে পুলিশের ভুমিকা ও অনেকটা আইয়্যামে জাহিলিয়্যাতকে হার মানায়। রোববার সিলেটে হরতাল চলাকালে একটি ইসলামী সংগঠনের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্যের সাথে যে
মঙ্গলবার ও সকাল-সন্ধ্যা হরতাল
তৃতীয় দিনের মতো মঙ্গলবারও হরতালের ডাক দিয়েছে বিএনপি।সোমবার বিকেল পাঁচটার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের হরতালের শেষ পর্যায়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ফের হরতালের ঘোষণা দেন।একই সংবাদ সম্মেলনে হরতালের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি দাবি করেন, পুলিশের হামলায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুইজন বিএনপি কর্মী নিহত হয়েছে।দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার
বিশ্বনাথ রণক্ষেত্র, নিহত ২ : থমথমে পরিস্থিতি
পুলিশ-জনতা সংঘর্ষের পর ইলিয়াস আলীর জন্মস্থান সিলেটের বিশ্বনাথ বাজারের কয়েক বর্গ কিলোমিটার এলাকায় এখন কেবল যত্রতত্র ছড়ানো ইট-পাটকেল, রাস্তায় আগুনের চিহ্ন। জনমানবশূন্য হয়ে পড়া পুরো এলাকাতেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সোয়া দু’ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মনোয়ার হোসেন (৩৩) নামে এক বিএনপি সমর্থকসহ দু’জনের মৃত্যু হয়েছে। নিহত মনোয়ার বিশ্বনাথের লাটনগর গ্রামের আব্বাস আলীর ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।
বিএনপির ডাকে সোমবার দ্বিতীয় দিনের হরতাল চলাকালে দুই ঘণ্টা ধরে এই সংঘর্ষে আহত হয়েছে ১০ পুলিশসহ অর্ধশতাধিক।
বিশ্বনাথে পুলিশ-বিএনপি সংঘর্ষ চলছে : রণক্ষেত্রে পরিণত : পুলিশ সহ আহত অনেক : শতাধিক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি
সিলেটের বিশ্বনাথে বিএনপি নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে।টিয়ারশেল আর ফাঁকা গুলি ছুঁড়েও কাজ হচ্ছে না।উত্তেজিত বিএনপি নেতা-কর্মীরা নিয়ন্ত্রণ নিয়েছে বিশ্বনাথ বাজারের। এর মধ্যে পুলিশের বেশ কয়েকটি অস্ত্র কেড়ে নিয়েছে বিক্ষুব্ধরা। কয়েজজন পুলিশকে আহত অবস্থায় পড়ে থাকতেও দেখা গেছে।
সোমবার দেশব্যাপী টানা হরতালের দ্বিতীয় দুপুর সোয়া দু’টার দিকে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের বের করা মিছিলে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ বাঁধে। অল্পক্ষণেই তা ছড়িয়ে পড়ে শহর জুড়ে। বিশ্বনাথ বাজারের কয়েক বর্গকিলোমিটর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।লোকজন লাঠিসোটা হাতে রাস্তায় নেমে পুলিশের ওপর চড়াও হয়। নিক্ষপ করতে থাকে ইট-পাটকেল। উত্তেজিত জনতাকে সামলাতে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ।
হরতাল চলাকালে জমিয়তের ৪ নেতা গ্রেফতার: আহত ১০ : গ্রেফতারকৃতদের অভিলম্বে মুক্তি দিন ………..জমিয়ত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুম করার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন নবগঠিত ১৮ দলীয় জোটের ডাকে দেশ ব্যাপী রোববার হরতাল চলাকালে সকাল ১১ টায় নগরীর বন্দরবাজারে সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশাচৌধুরী এডভোকেট এর নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা মিছিল বেরকরলে পুলিশ তাদের বাধাদেয়। পুলিশীবাধা উপেক্ষাকরে মিছিলকরলে একর্পযায়ে পুলিশ জমিয়ত কর্মীদের ধাওয়া করে টিয়ারগ্যাস নিক্ষেপকরে । ছত্রভংগকওে দেয়।
সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশাচৌধুরীকে পুলিশ গ্রেফতার করতে চাইলে দলীয়কর্মীরা পুলিশের সাথে ধসতাধসতি করে পাশাকে ছাড়িয়ে নেন। পুলিশের অতর্কিত হামলায় অন্তত ১০ জন জমিয়ত কর্মী আহত হয়েছেন ।
সোমবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সোমবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
রাজধানীর নয়াপল্টনে রোববার বিকেলে একই ইস্যুতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমাপ্তি সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, সরকারই ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসার আলীকে তুলে নিয়েছে।’
ফখরুল বলেন, ‘সরকার আমাদের শান্তিপূর্ণ হরতালে বাধা দিয়েছে এবং পুলিশ অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। অসংখ্য নেতাকর্মীর ওপর আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী হামলা চালিয়েছে।’
সিলেটে হরতাল : ট্রেন চলাচল স্বাভাবিক : রাস্তাঘাট ফাঁকা
আম্বরখানা, চৌহাট্টা, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, সিটি পয়েন্টসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে। পাশাপাশি রয়েছে র্যাবের টহল। সকালে শহরের বিভিন্ন এলাকায় কিছু রিকশা চলতে দেখা গেলেও ভারী যানবাহন চলছে না। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সকাল ৮ টা ২০ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার পথে ছেড়ে গেছে। সোয়া ১০টায় পাহাড়িকা এক্সপ্রেসও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
সাভারে পিকেটারদের হামলায় চালক নিহত
ঢাকা ডেস্ক :: সাভারের হরতাল সমর্থক পিকেটারদের হামলায় এক প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। রোববার সকালে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আব্দুর রশিদ (৩৮)। তিনি রংপুরের পীরগঞ্জের তেহারী গ্রামের গোলাম মুস্তফার ছেলে। আব্দুর রশিদ সাভারের গেন্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিকেটারদের ইটের আঘাতে আহত চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের গাছে গিয়ে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রশিদ।
হরতাল পালনে বাধা দিচ্ছে পুলিশ : মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, পুলিশ শান্তিপূর্ণভাবে হরতাল পালনে বাধা দিচ্ছে। সরকার পুলিশ-ৠাব দিয়ে বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। নেতাকর্মীদের রাজপথে নামতে দিচ্ছে না।তিনি আরো বলেন, এটি সরকারের ফঁ্যাসিবাদী চরিত্র এবং অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ।
রোববার হরতাল শুরুর এক ঘণ্টার মধ্যেই রোববার ভোর ৭টার দিকে নয়াল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসব অভিযোগ করেন তিনি। এর আগে ভোর সাড়ে ৬টার পরে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে আসেন দফতরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল ও অ্যাডভোকেট আবেদ রাজাসহ অল্প কিছু সংখ্যক কর্মী। তাদেরকে সঙ্গে নিয়েই সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল।
ঢাকাসহ বিভিন্ন স্থানে আটক ৯৭, নিহত ১, আহত ২২
প্রধান বিরোধী দল বিএনপির ডাকা রোববারের হরতালে দুপুর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৯৭ নেতাকর্মী আটক হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। এছাড়া সাভারে পিকেটারদের হামলায় আব্দুর রশিদ নামের এক গাড়িচালক নিহত হয়েছেন।
রাজশাহীতে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনুসহ কমপক্ষে ২০ নেতা-কর্মী। এছাড়া রাজধানীর ফকিরাপুলে মিছিলে হামলার ঘটনায় ২ জন আহত হয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার জজ কোর্টের চেম্বার থেকে ১৮ নেতাকর্মীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

































